Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Euro Championship: ইউরো চ্যাম্পিয়নশিপ : শেষ আটে কে, কার মুখোমুখি

Euro Championship
Euro Championship

 

কলকাতা, ৩ জুলাই : চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের লাইনআপ। নকআউট পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯.৩০-এ। শেষ ষোলোয় ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক জার্মানি। অন্যদিকে, স্পেন শেষ ষোলোয় জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার শেষ আটের আরেক ম্যাচে লড়বে পর্তুগাল ও ফ্রান্স। হামবুর্গে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০–এ। দুবারের ইউরো জয়ী ফ্রান্স শেষ ষোলোয় ১-০ গোলে হারায় বেলজিয়ামকে, স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জেতে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল। আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ ভারতীয় সময় রাত ৯.৩০এ শুরু হবে ম্যাচটি।

শেষ ষোলোয় ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে দেয় সুইসরা। শনিবার শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০-এ। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে ওঠে ডাচরা, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক।

You might also like!