Breaking News

 

Game

2 years ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ : জয় দিয়ে শুরু করল ম্যানইউ

English Premier League
English Premier League

 

ম্যানচেস্টার, ১৭ আগস্ট : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুমের শুরুটা জয় দিয়ে শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যামকে হারাল জিকর্জির করা শেষ মুহূর্তের গোলে। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সুযোগ তৈরি করেও রেড ডেভিলরা গোল পায়নি। অন্যদিকে প্রতি আক্রমণে উঠেও ইউনাইটেডের রক্ষণ ভাঙতে পারেনি ফুলহ্যাম। শেষ পর্যন্ত ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন ইয়োশুয়া জিকর্জি। আর তারই গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই জয় পেল টেন হাগের দল।

You might also like!