Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, সিটির টানা তৃতীয় ড্র

Manchester City's draw against Brighton in the Premier League
Manchester City's draw against Brighton in the Premier League

 

ম্যানচেস্টার, ৮ জানুয়ারি : ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র। আর্লিং হলান্ডের স্পট কিকে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না ম‍্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ফের পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল সিটি। চলতি আসরে হলান্ডের গোল হলো ২০টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম‍্যাচে গোল করলেন ১৫০টি। ম‍্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন‍্য ২২টি শট নেয় সিটি, এর মধ্যে ছয়টি শট ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে ব্রাইটন ৬ শটের তিনটি রাখতে পারে লক্ষ‍্যে। ২১ ম‍্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম‍্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্সেনাল।

You might also like!