Game

8 hours ago

France vs England: তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারালো ইংল্যান্ড

England football team finished at third place in World Cup 2026
England football team finished at third place in World Cup 2026

 

কলকাতা, ১৯ জুলাই : শনিবার মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। এছাড়া ডেক্লান রাইস, এজরি কোনসা ও জুড বেলিংহ্যাম একটি করে গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এটি। এর আগে ১৯৫৮ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে ফ্রান্সের ৬-৩ গোলে জেতা ম্যাচটি ছিল সর্বোচ্চ। আর ১৯৬৬ সালে একমাত্র শিরোপা জয়ের পর, বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা সাফল্য এটি। আগে দুইবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরেছিল তারা- ১৯৯০ সালে ইতালির বিপক্ষে ও ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফ্রান্সের হয়ে এদিন জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। তাতে চলতি আসরে তার গোল সংখ্যা দাঁড়াল ১০-এ। ৮ গোল করা মেসিকে ছাড়িয়ে চলতি আসরের গোল্ডেন বুটের লড়াইয়ে এখন সবার ওপরে এই ফরাসি তারকা।

তিন বিশ্বকাপে এমবাপের মোট গোল সংখ্যা ২২, যা তাঁকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। ২১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন মেসি। মাত্র তিন বিশ্বকাপ খেলেই তাঁকে ছাড়িয়ে গেলেন এই ফরাসি। ফ্রান্সের বাকি গোল দুটি করেন ব্র্যাডলি বারকোলা ও ওসমান দেম্বেলে। এদিন দুই দলই একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে খেলতে নামে। আর এদিন ছিল ফ্রান্সের ডাগআউটে কোচ দিদিয়ের দেশমের শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের ইতি ঘটল।

You might also like!