Game

1 hour ago

FIFA World Cup 2026: ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু

Harry Kane
Harry Kane

 

কলকাতা, ১৮ জুন : বুধবার রাতে ডালাসে কেইনের রেকর্ডের ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু। জোড়া গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন হ্যারি কেইন, বাকি গোল দুটি করেন জুড বেলিংহ্যাম ও মার্কাস র্যাশফোর্ড। ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারালো ইংল্যান্ড। ক্রোয়েশিয়া দুইবার সমতা টেনে লড়াই জমিয়ে তুললেও তৃতীয় দফায় পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি। ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন মার্তিন বাতুরিনা ও পেয়ার মুসা।

এদিন দুটি গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে বসলেন কেইন, দুজনেরই ১০টি করে। সেই সঙ্গে দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিন ভিন্ন আসরে (২০১৮, ২০২২, ২০২৬) গোল করার কীর্তি গড়লেন কেইন। প্রথম জন ডেভিড বেকহ্যাম (১৯৯৮, ২০০২, ২০০৬)। ম্যাচে প্রায় ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার ১০ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

You might also like!