Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Eden gets money for enovations: বিশ্বকাপের আগে স্টেডিয়ামের সংস্কারের কাজে ইডেন পেতে চলেছে সর্বোচ্চ অর্থ, জানেন কী তার পরিমান?

Eden Garden
Eden Garden

 

মুম্বই, ১২ এপ্রিল : ১২ বছর পর আগামী অক্টোবরে ভারতের শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর কয়েক মাসের অপেক্ষা। এই উপলক্ষে চোখ ধাঁধানো সব কিছু ব্যবস্থা করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই উপলক্ষে দেশের একাধিক স্টেডিয়াম ঢেলে সাজানো হবে। এর জন্যে ৫০০ কোটি টাকারও বেশি খরচ করতে চলেছে বোর্ড।

বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড ভারত। নিজেদের দেশে তো বটেই বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারের পেছনেও টাকা ঢেলেছে বিসিসিআই।

এবার দেশের বিশ্বকাপকে আরো সুন্দর করে তোলার জন্য স্টেডিয়াম গুলো সংস্কারের কাজে হাত লাগিয়েছে। বিশ্বকাপের মতো আসরে স্টেডিয়াম গুলোতে কোন অব্যবস্থা থাকলে বোর্ডেরই মুখ পুড়বে। তাই কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। দিল্লি ছাড়াও হায়দরাবাদ, কলকাতা, মোহালি এবং মুম্বইয়ের স্টেডিয়াম উন্নয়নে প্রচুর টাকা খরচ করা হবে।

বোর্ড সূত্রের খবর, দিল্লির জন্যে ১০০ কোটি, হায়দরাবাদের জন্য ১১৭.১৭ কোটি, কলকাতার ইডেন গার্ডেন্সের জন্য ১২৭.৪৭ কোটি, মোহালির জন্য ৭৯.৪৬ কোটি, ৭৮.৮২ কোটি মুম্বইয়ের জন্য বরাদ্দ হয়েছে। দেশের মোট ১২টি শহরে দেয় মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। মোট ৪৮টি ম্যাচ হবে।


You might also like!