Breaking News

 

Game

2 years ago

Domingo appointed in South African club : ডমিঙ্গো এবার দক্ষিণ আফ্রিকান ক্লাবের কোচ

Russell Domingo (File Picture)
Russell Domingo (File Picture)

 

ডারবান, ১৭ জুন : গত ডিসেম্বরে বাংলাদেশ দলের কোচের চাকরি ছেড়েছিলেন। এরপর কিছুদিন নেদারল্যান্ডসের হয়ে কাজ করেছেন। প্রায় ছয় মাস পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফিরলেন রাসেল ডমিঙ্গো। ৪৮ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দলটি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও সীমিত ওভার ক্রিকেটে অংশ নিয়ে থাকে।

১ জুলাই থেকে তিনি কাজ শুরু করবেন। লায়ন্সের সঙ্গে তিন বছরের চুক্তিবদ্ধ হওয়ার পর ডমিঙ্গো বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। ভালো লাগছে যে আমি আবার ঘরে ফিরতে পেরেছি।’


You might also like!