
লন্ডন, ১৫ জুলাই : আরেকটি দাপুটে জয়ে উইম্বলডেনের ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। আর তরুণ ইয়াসিক সিনারকে হারিয়ে ফাইনালে গেছেন সার্বিয়ান তারকা আলকারাস। আগামীকাল রবিবার শিরোপা লড়াইয়ে নাম্বার ওয়ানের মুখোমুখি হবেন জোকোভিচ। কার্লোস আলকারাসের দাপুটে পারফরমেন্সের সামনে দাঁড়াতেই পারেননি দানিস মেদভেদ। তাকে সরাসরি ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে গেছেন এই স্প্যানিশ তারকা।
আর আরেকটি দাপুটে জয়ে উইম্বলডনের শিরোপা ধরে রাখার শেষ ধাপে জোকোভিচ পৌঁছে গেছেন ফাইনালে। সেমিফাইনালে ইতালিয়ান তরুণ ইয়ানিক সিনারকে সরাসরি ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে টানা পঞ্চম বারের মতো বছরের তৃতীয় গ্র্যান্ড স্নামের ফাইনালে উঠেছেন এই সর্বিয়ান তারকা। এই নিয়ে রেকর্ড ৩৫ তম বারের মতো গ্রান্ড স্নামের ফাইনালে উঠেছেন জোকোভিচ। ছাড়িয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ক্রিশ এর্ভাটকে।
