
কলকাতা, ১৪ জুন :এবার আবার শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেট দিলীপ ট্রফি এবং দেওধর ট্রফি। ছ’টি করে ঘরোয়া দল অংশগ্রহণ করবে এতে, খেলা হবে নকআউট পদ্ধতিতে।
ব্যাঙ্গালোরকে বেছে নেওয়া হয়েছে দিলীপ ট্রফির আয়োজক হিসেবে। দিলীপ ট্রফি শুরু হচ্ছে ২৮ জুন থেকে৷
অন্য দিকে, একদিনের দেওধর ট্রফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুদুচেরিতে। তবে দেওধর ট্রফির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
একদিনের দেওধর ট্রফি চ্যাম্পিয়নশিপ সম্পর্কে, বিসিসিআই সূত্র জানাচ্ছে যে, টুর্নামেন্টটি পরের মাসে পুদুচেরিতে শুরু হবে। দিন নিশ্চিত না করলেও জানা যাচ্ছে, টুর্নামেন্টটি চলবে ২৪এ জুলাই থেকে ৩রা আগস্ট পর্যন্ত। দেওধর ট্রফিটি শেষবার ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল।
