Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Asian Games:ট্রায়ালে সেরা পারফরমেন্স করেও এশিয়ান গেমসের চূড়ান্ত তালিকায় নেই দীপা!

Asian Games
Asian Games

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর হানঝাউয়ে এশিয়ান গেমস। তারপর আগামী বছর অলিম্পিক।অতীতের পারফরম্যান্স ছাপিয়ে এই দুটো প্রতিযোগিতায় যাওয়ার লক্ষ্য নিয়ে ভারতীয় অ্যাথলিটরা তার টিকিট জোগাড় করে ফেলতে চাইছেন। কিন্তু প্রাথমিক তালিকায় দীপার নাম থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। ২০১৬ সালে রিও অলিম্পিকের পর ভারতে জিমন্যাস্টিকসের মুখ হয়ে উঠেছিলেন। সেই দীপা কর্মকার এশিয়ান গেমসে নামতে পারবেন কিনা, তা এখন নির্ভর করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উপর।

চোটের কারণে ২০১৯ সাল থেকে কার্যত ফ্লোরে নামেননি দীপা।তা সেরে উঠতে না উঠতে ডোপিংয়ের দায়ে নির্বাসিত ছিলেন। সে সব মিটিয়ে জুলাইয়ে ফিরেছিলেন জিমন্যাস্টিকস ফ্লোরে। তার পরও এশিয়ান গেমসে নামতে পারছেন না দীপা। যদি না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে তাঁকে ছাড়পত্র দেওয়া হয় তাহলে তিনি এশিয়ান গেমসে যেতে পারবেন না। দীপা ক্রীড়া মন্ত্রকের কাছে অনুরোধ করেছেন, পরিস্থিতি বিচার করে আমাকে বিশেষ ছাড় পত্র যেন দেওয়া হয়, যাতে এশিয়ান গেমসে নামতে পারি ।



You might also like!