Game

2 years ago

Pat Cummins : আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

Pat Cummins  (Fille Picture)
Pat Cummins (Fille Picture)

 

দুবাই : আইসিসির বর্ষসেরা ক্রিকেটার অজি অধিনায়ক প্যাট কামিন্স । ২০২৩ সালের আইসিসির ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অজিদের কাণ্ডারি ছিলেন প্যাট কামিন্স। ব্যাট ও বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এবার তার পুরস্কার পেলেন অজি অধিনায়ক।

অর্থাৎ ২০২৩ সালে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসির পক্ষ থেকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পেতে যাচ্ছেন তিনি।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বর্ষসেরা হওয়ার প্রতিযোগিতায় কামিন্সের সঙ্গে ছিলেন ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাদের সবাইকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন কামিন্স।

You might also like!