Game

2 years ago

Women's World Cup:মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টারে কলম্বিয়া

Colombia in the quarters of the Women's World Cup
Colombia in the quarters of the Women's World Cup

 

সিডনি: ফিফা মেয়েদের বিশ্বকাপে অনবদ্য ছন্দে থাকা কলম্বিয়া। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এ বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিল। আজ জামাইকাকে ১-০ ব্যবধানে হারাল কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। জামাইকার বিরুদ্ধে কলম্বিয়ার একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোয়ার্টারে কলম্বিয়া।এবারের নারী বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জ্যামাইকার স্বপ্ন ভেঙে দিয়ে ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কলম্বিয়া। শেষ ষোলোয় দক্ষিণ আমেরিকান দলটি একমাত্র গোলটি পেয়েছে ৫১ মিনিটে। কলম্বিয়ান অধিনায়ক কাতালিনা উসমে করেছেন জয়সূচক গোল।

 মেলবোর্নে দুদলের সমানে সমান লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। অবশেষে দ্বিতিয়ার্ধের ৫১ মিনিটে ডেডলক ভাঙে কলম্বিয়া। আনা গুজমানের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর বাঁ পায়ের কোণাকুণি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে। প্রথমবারের মত শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লাতিন আমেরিকার দেশটির মেয়েরা।

You might also like!