Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Game

3 years ago

Anand Said about Indian Chees : ভারতে দাবাকে আরও প্রসারিত করতে হবে, বাড়াতে হবে প্রতিযোগিতার সংখ্যাও : আনন্দ

Chess needs to expand in India: Anand
Chess needs to expand in India: Anand

 

চেন্নাই, ৯ আগস্ট  : ভারতে দাবাকে আরও প্রসারিত করতে চান আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিডে) ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ ।

ভারতীয় দাবাকে নতুন মাত্রা দিতে কিছু পরিকল্পনা রয়েছে কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের । সেটা নিয়ে তাঁরা এগোতে চান আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিডে) ডেপুটি প্রেসিডেন্ট । এক সাক্ষাৎকারে আনন্দ বলেছেন, “একটা দল তৈরি করে কাজটা করতে চাই। ভারতে দাবাকে আরও প্রসারিত করতে হবে। বাড়াতে হবে প্রতিযোগিতার সংখ্যাও।” যোগ করেন, “এই মুহূর্তে আমাদের দেশের প্রতিভাধর দাবাড়ুরাও দারুণ খেলছে। দাবা অলিম্পিয়াড এই দাবাড়ুদের প্রতিভাকে আরও বিকশিত করবে।”

উল্লেখ্য, চলতি দাবা অলিম্পিয়াডে সোমবার মেয়েদের বিভাগে ভারত ‘এ’ দল ৩.৫-০.৫ ফলে উড়িয়ে দিয়েছে কাজ়াখস্তানকে। ভারতীয় দলের তিন তারকা কোনেরু হাম্পি, তানিয়া সচদেব এবং ভক্তি কুলকার্নি নিজেদের ম্যাচে জিতেছেন। ম্যাচ ড্র করেছেন আর বৈশালী। ছেলেদের বিভাগে ভারত ‘বি’ দল ড্র করে উজ়বেকিস্তানের বিরুদ্ধে। ম্যাচের ফল ২-২। হেরে গিয়েছে ডি গুকেশ, তবে জিতেছে আর এক খুদে প্রতিভা আর প্রজ্ঞানন্দ।

You might also like!