Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Charles replaces Lytton in Calcutta :কলকাতায় লিটনের বদলে চার্লস

West Indies' Johnson Charles scored a 39-ball century last March
West Indies' Johnson Charles scored a 39-ball century last March

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্দ্রে রাসেল, সুনীল নারাইন তো আগে থেকেই ছিলেন। এবার আরও একজন ক্যারিবিয়ানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের বদলি হিসেবে ৫০ লাখ রুপিতে জনসন চার্লসকে দলে নিয়েছে কলকাতা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে আছেন চার্লস। গত মার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়ান।

মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ব্যাটিং ভালোই করেন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-টোয়েন্টি খেলেছেন চার্লস। ২৪.২৭ গড় ও ১৩১ স্ট্রাইক রেটে রান করেছেন ৯৭১।

এর আগে জরুরি পারিবারিক কারণে আইপিএল থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছিলেন লিটন। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

এমনিতেও এই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই লিটনের আইপিএল ছাড়ার কথা ছিল। তবে লিটন ফিরেছেন সেই নির্ধারিত সময়ের আগেই। 

এবারই প্রথম আইপিএলে খেলেছেন লিটন। আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে হওয়া সিরিজের কারণে লিটন কলকাতায় যোগ দেন পরে। পরপর তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএলে অভিষেক হয় লিটনের। সে ম্যাচে কিছুই করতে পারেননি লিটন। ব্যাট হাতে ৪ রানে আউট হওয়ার পর উইকেটকিপিংয়েও সহজ সুযোগ মিস করেন তিনি। এরপরের ম্যাচগুলোয় আর সুযোগ হয়নি তাঁর।


You might also like!