Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Champions League: চ্যাম্পিয়নস লিগ : সালাহর রেকর্ড, জয় পেল লিভারপুল

Liverpool 2-0 Bologna
Liverpool 2-0 Bologna

 

লিভারপুল, ৩ অক্টোবর : ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব বোলোগনার বিরুদ্ধে নিজেও গোল করলেন এবং গোলও করালেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ।বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে বোলোগনার বিপক্ষে ২-০ গোলে জয় পেল লিভারপুল।

ম্যাচের ১১ মিনিটে সালাহর বাড়ানো পাশ থেকে ম্যাক অ্যালিস্টার লিভারপুলকে এগিয়ে দেন ।এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ম্যাচের ৭৫তম মিনিটে লিভারপুলকে দ্বিতীয় গোল এনে দেন সালাহ। এই গোল করে রেকর্ডে নাম লেখান সালাহ। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর এটি টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কোনও খেলোয়াড়ের নেই।

শুধু তাই নয় সালাহ এই গোলে গড়েছেন আরও একটি রেকর্ড। সেটি হল আফ্রিকান রেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি এখন তার গোল (৪৫)। সালাহর আগে ৪৪ গোল করেছিলেন চেলসি তারকা দিদিয়ের দ্রগবা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…