Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: শীতের পরশ দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই, ৭টি জেলায় কুয়াশার সতর্কতা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৯ নভেম্বর : তাপমাত্রার পারদ-পতনে শীতের আমেজ কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই, উত্তরবঙ্গেও রয়েছে ঠান্ডা। আবার দার্জিলিং, কালিম্প‍‌‌ঙে এই মুহূর্তে কনকনে ঠান্ডা রয়েছে। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে আর কমবে না। কিন্তু, শীতের আমেজ বজায় থাকবে।

উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। সেই কারণেই পারদ নামছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। আগামী কিছু দিন উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।


You might also like!