Breaking News
 
Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি Calcutta High Court: এখনই জাতিগত শংসাপত্র যাচাই নয়! রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও

 

Game

1 year ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ : অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারল পিএসজি

PSG lost to Atletico Madrid
PSG lost to Atletico Madrid

 

প্যারিস, ৭ নভেম্বর : বুধবার (৬ নভেম্বর) রাতে পিএসজি হারল অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে তারা। অ্যাতলেটিকোর হয়ে দুটি গোলই করেছেন আর্জেন্টিনার নাহুয়েল মলিনা ও অ্যাঞ্জেল কোরেয়া। পিএসজির একমাত্র গোলটি জাইরে এমেরির।

ম্যাচের ১৪ মিনিটে জাইরে এমেরির করা গোলে এগিয়ে যায় পিএসজি । গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেন উসমান ডেম্বেলে। এই গোলের ৪ মিনিট পরই সিমিওনের বাড়ানো বল পেয়ে মলিনা আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন। ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি নেমে কোরেয়া যোগ করা সময়ে গ্রিজম্যানের দূরপাল্লার শটে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে পরাস্ত করেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে। এই হারের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫ নম্বরে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো আছে ২৩ নম্বরে ।

You might also like!