Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

AC Milan crushed Real: চ্যাম্পিয়ন্স লিগ : রিয়ালকে গুঁড়িয়ে দিল এসি মিলান

AC Milan crushed Real
AC Milan crushed Real

 

সান্তিয়াগো, ৬ নভেম্বর  : সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি জিতেছে মিলান। তারা বের্নাবেউয়ে রিয়ালকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতল প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেডে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও। ২৩তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনিসিউস। জুড বেলিংহ্যামের বক্সে বাড়ানো পাস ধরে ভিনিসিউস এগিয়ে যাওয়ার সময় তাকে বক্সের মধ্যে স্লাইড করে ফেলে দেন ডিফেন্ডার এমেরসন। পেনাল্টির পায় রিয়াল। পানেনকা স্পট কিকে গোল করে সমতা টানেন। বিরতির আগে ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। আলভারো মোরাতা আবার এগিয়ে দেয় মিলানকে। আর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় মিলান। লেয়াওয়ের পাস থেকে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। বার্সেলোনার বিপক্ষে গত সপ্তাহে লা লিগায় ঘরের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এবার হারলো মিলানের কাছে l সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ম্যাচ হারল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তারা হারল দুটিতে। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…