Game

3 years ago

KKR VS RR Match : কলকাতার এই হার মেনে নিয়েছে ক্যাপ্টেন রানা !

KKR VS RR Match
KKR VS RR Match

 

দুরান্ত বার্তা ডিজিটাল ডেস্ক  :  অধিনায়ক গম্ভির এর নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার পর থেকেই কলকাতার আইপিএল এর কাহিনীটা বলতে গেলে প্রায় একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে । কলকাতা প্রতিবছরই আইপিএল খেলে আর তাদের প্রতি বছর একই কাহিনী লখ্য করা যায় , তারা একটি বা দুটি ম্যাচ জয়ী হয়ে তাদের মনোবল চরম পর্যায় গিয়ে পোঁছায় । আর ঠিক তার পরের ম্যাচ গুলিতেই তারা পরাজয় লাভ করতে শুরু করে । তবে, কিছু ম্যাচ হারার পরেই তারা আবার ঘুরে দাঁড়াতে শুরু করে । আবার সেই জয়ে তারা স্থিতিশীল না হতে পেরে তারা আবার ভেসে যায় ব‌্যর্থতার সমুদ্র- তলে । ইয়ন মর্গ‌্যানের ক‌্যাপ্টেন্সিতে কেকেআরকে একবারই  ধ্বংসস্তূপ থেকে ফিরে আসতে দেখা গিয়েছিল । কিন্তু পরের মরসুম থেকেই আবার সেই একই কাহিনী দেখতে পায় নাইট রাইডার্স ভক্তরা । গতকাল ও ইডেনে সেই একই হাহাকার ও ব‌্যর্থতার ছবি পরে থাকতে দেখা গেলো । এই মুহূর্তে পরিস্থিতি যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তাতে এখন সবার এটাই মনে হছে যে অলৌকিকের কোনও আশীর্বাদ বর্ষণ না হলে তারা প্লে অফে পৌছাতে পারছে না । আর নাইট দের হাতে পড়ে আছে মাত্র দুটি ম্যাচ সেই দুটি ম্যাচ তারা জয় লাভ করলেও তাদের পয়েন্ট সর্বোচ্চ গিয়ে দাঁড়াবে ১৪ । আর শেষে থাকবে নানান নাটকীয় ঘটনা , যোগ - বিয়োগ এছাড়াও তারা যদি ১৪ পয়েন্টে কোয়ালিফাই করে, তবে তাদের প্লে-অফ এ যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম । তাছাড়াও তাদের আরও একটি বড় সমস্যা নেট রান রেটে জেটা তাদের এই মুহূর্তে মাইনাসে । অতএব সেইদিকেও তাদের নজরদারি রাখতে হবে । 

শুক্রবার রাজাস্থান রয়ালসের যশস্বীকে চমকে দেবে বলে  নীতীশ রানা  প্রথম ওভার বল করতে আসেন এবং সেই ওভারে তিনি ২৬ রান দিয়ে ম্যাচটা অনেকটাই রাজাস্থান রয়ালসের হাতের মুঠোয় এনে দেয় । তবে সেটাই নাইট ম‌্যানেজমেন্টের নির্বুদ্ধিতার শ্রেষ্ঠ ভুল হয়ে দাঁড়াল । ম্যাচের শেষে অধিনায়ক নিতিশ রানা ও ভেঙ্কটেশ আইয়ারও মেনে নিয়েছে এই ওভারেই তাদের ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে।  


You might also like!