Game

3 years ago

Dutee Chand:ক্যানসারে আক্রান্ত দ্যুতি শাস্তি কমাতে দ্বারস্থ হলেন কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে

Dutee Chand:
Dutee Chand:

 

ভুবনেশ্বর: ডোপিংয়ে দায়ে বড় শাস্তি পেয়েছেন ভারতের দ্রুততম অ্যথলিট ওডিসার দ্যুতি চাঁদ। নাডার পক্ষ থেকে তাকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। ইতিমধ্যেই তিনি অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের কাছে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছেন। এবার দ্যুতি কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করলেন।

নাডা-র অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের শুনানিতে দ্যুতি ও তাঁর আইনজীবী দাবি করেছেন, অজ্ঞাতসারেই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন।

ডোপিং প্রসঙ্গে দ্যুতি যে খবরটি দিয়েছেন তা খুবই মর্মান্তিক, 'আমার একটি এমআরআই স্ক্যান হয়েছে। চিকিৎসকরা বলেছেন আমার শরীরে লেভেল ওয়ান ক্যানসার বাসা বাঁধতে শুরু করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়ি। তাই ব্যাথা কমানোর জন্য ঔষধ খাই, আমি জানতাম না এটা ডোপিং। আমার আইনজীবী আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।'

You might also like!