Game

3 years ago

ব্যালন ডি-অর জিতলেন রিয়াল তারকা বেঞ্জেমা

Real star Benzema won the Ballon d'Or
Real star Benzema won the Ballon d'Or

 


প্যারিস, ১৮ অক্টোবর : ২০২২ সালের ব্যালন ডি-অর জয়ী ফুটবলার নির্বাচিত হলেন ফ্রান্স তথা রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেঞ্জেমা। সাদিও মানে এবং কেভিন ডি ব্রুইনাকে হারিয়ে ৩৪ বছর বয়সে ফুটবলের জগতে সর্বোচ্চ একক সম্মান পেলেন তিনি। সেরার ট্রফিটা তিনি নিলের তাঁরই দেশের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের হাত থেকে। মেয়েদের বিভাগে এই সম্মান পেলেন স্পেন তথা বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস। অনূর্ধ্ব ২১ বিভাগে সেরার পুরস্কার জিতলেন বার্সার গাভি এবং ইয়াসিন ট্রফি (সেরা গোলকিপারের পুরস্কার) দখল করলেন রিয়ালের গোলরক্ষক থিবাউ কুর্তোয়াঁ। ২০২২ সালের সেরা ক্লাব নির্বাচিত হল ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি।

প্যারিসের জমকালো অনুষ্ঠানে সোনার বল হাতে বেঞ্জেমা বলেন, সেই ছোটবেলা থেকে এটার স্বপ্ন দেখে এসেছি, ব্যালন ডি-অর জিতে আমি গর্বিত বোধ করছি। রিয়াল মাদ্রিদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খেলোয়াড়রা, যাদের ছাড়া এটা সম্ভব হত না। দর্শক, যাদের সমর্থনের জোরে আমি মাঠে আমার সবটা দিতে পেরেছি। সেই সঙ্গে ধন্যবাদ প্রেসিডেন্টকেও। আমি যখন রিয়ালে যোগ দিই তখন আমার বয়স ছিল ২১। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল তবে আমার বরাবরই ব্যালন ডি-অর-র কথা মাথায় ছিল।

You might also like!