Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jasprit Bumrah:আবার অশ্বিনকে টপকে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বুমরা

Jasprit Bumrah
Jasprit Bumrah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেকদিন ধরে দুই বন্ধুর মধ্যে লড়াইটা দারুন চলছে। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে ৯ উইকেট নেওয়ার পর ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন বুমরা। তিনি অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছিলেন। এক মাস পর মার্চে আবার বুমরাকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন অশ্বিন। এরপর দীর্ঘ ৬ মাস চলেছে অশ্বিনের দাপট। দুদিন আগে বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্ট শেষে আবারও অশ্বিনকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন বুমরা, সেটা মাত্র এক রেটিং পয়েন্ট এগিয়ে থেকে। কানপুরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে বুমরা নিয়েছেন ৬ উইকেট আর অশ্বিন ৫টি। তবে ৬ উইকেট নেওয়ায় বুমরার রেটিং পয়েন্ট বেড়েছে ১৬, বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮৭০। আর কানপুরে ৫ উইকেট নেওয়ার পরও ২ রেটিং পয়েন্ট কমেছে অশ্বিনের। তাতে রামচন্দ্রনের রেটিং পয়েন্ট হয়েছে ৮৬৯।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…