Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Stuart Broad: টেস্ট ক্রিকেট থেকে অবসর ব্রডের, ম্যাচের মাঝেই ঘোষণা

Stuart Broad
Stuart Broad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেস্ট চলাকালীনই অবসর ঘোষণা করলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের পেসার জানিয়েছেন, এটাই তাঁর ক্রিকেট জীবনের শেষ টেস্ট ম্যাচ। অ্য়াশেজে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে এই ঘোষণা করেন তিনি। এবিষয়ে বিস্তারিত জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

তৃতীয় দিনের খেলা শেষে ব্রড জানান, এটাই তাঁর শেষ টেস্ট ম্যাচ। খুব ভালো সিরিজ খেলেছেন বলেও জানিয়েছেন। জিতেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবেন বলে আশাবাদী তিনি। জানা গিয়েছে, পুরো বিষয়টি আগেই সতীর্থদের জানিয়েছিলেন ব্রড।

এবিষয়ে ব্রড বলেন, ‘‘শুক্রবার রাতে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। অ্যাশেজ আমার কাছে সব থেকে প্রিয় সিরিজ়। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সব সময়ই খুব ভালবাসি।’’

তিনি স্পষ্টত জানিয়েছেন, এনিয়ে খুব একটা আলোড়ন চাননি ব্রড। সেকারণে আগে থেকে প্রকাশ্যে জানানি তিনি। কিন্তু সাজঘরে আগেই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন বলে জানিয়েছেন ব্রড।

You might also like!