Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Neymar Jr Join Al-Hilal : নেমার কে ১৪৫৩ কোটি টাকার প্রস্তাব আল হিলালের

Neymar Jr  Join Al-Hilal (File Picture)
Neymar Jr Join Al-Hilal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সি আর সেভেনের পর এবার সৌদির ক্লাবে যোগ দিতে চলেছেন আরো এক হেভি ওয়েট ফুটবলার, সূত্রের খবর প্যারিস সঁ জরমঁর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি বছরেই নাকি আল হিলালে যোগ দিতে পারেন নেমার জুনিয়র।

চোট সারিয়ে কিছু দিন আগে মাঠে ফিরেছেন নেমার। যদিও ভাইরাল সংক্রমণ হওয়ায় রবিবার পিএসজির হয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে পারেনি। সংক্রমণের জন্য দিন দুয়েক একা অনুশীলন করছেন। এর মধ্যেই ফ্রান্সের একটি সংবাদ পত্রের দাবি, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে দু’বছরের চুক্তি করতে রাজি হয়েছেন নেমার। ফ্রান্সের ক্লাবটিও তাঁকে ছেড়ে দিতে রাজি।দু’বছরের জন্য আল হিলাল নেমারকে ১৬০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৪৫৩ কোটি ২৩ লাখ টাকা দেবে। নেমারের জন্য প্যারিস সঁ জরমঁ কত টাকা ট্রান্সফার ফি নেবে, তা অবশ্য জানাতে পারেনি সংবাদ পত্রটি।

লিয়োনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকে শোনা যাচ্ছিল নেমারও ক্লাব ছাড়তে পারেন। তিনি চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে। স্পেনের ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে নেমার যোগাযোগও করেছিলেন। সূত্রের খবর, মেসিকে ফেরাতে বার্সেলোনা কর্তৃপক্ষ যতটা আগ্রহী ছিলেন, নেমারের ক্ষেত্রে ততটা ছিলেন না। পরে বিশাল আর্থিক প্রস্তাব নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন আল হিলাল কর্তৃপক্ষ। কয়েক দফা আলোচনার পর দু’পক্ষ সম্মত হয়েছেন। সরকারি ভাবে অবশ্য এখনও চুক্তি হয়নি। 

রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর করিম বেঞ্জিমা, সাদিয়ো মানে, জর্ডান হেন্ডারসনের মতো ফুটবলারেরা যোগ দিয়েছেন সৌদির বিভিন্ন ক্লাবে। এ বার সেই তালিকায় যোগ হতে চলেছে নেমারের নাম।

You might also like!