Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

CSK VS LSG IPL 2023:আজ একানা স্টেডিয়ামে দুদলই ম্যাচ জিততে মরিয়া

CSK VS LSG  IPL 2023
CSK VS LSG IPL 2023

 

লখনউ, ৩ মে  : আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এই স্টেডিয়াম এখন সংবাদের শিরোনামে। কারন এই স্টেডিয়ামেই গত সোমবার ঝামেলা-বিবাদে জড়িয়েছিলেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। এই দুই তারকার বিবাদের রেশ এখনও চলছে। আর এই রেশের মধ্যেই একদিন বিরতির পর ফের একবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। চলতি মরসুমে প্রথম বার লখনউয়ে পা রেখেছে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানি।

এদিনের প্রথম ম্যাচটিই হবে লখনউ ও চেন্নাইয়ের মধ্যে। আর এই দুটো দলই প্রথম চারের মধ্যে রয়েছে। সিএসকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আর লখনউ ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্লে-অফের জায়গা মজবুত করতে দুটি দলই আজ জয়ের জন্য ঝাপাবে। কারণ দুজনের কাছেই রয়েছে জয়ে ফেরার তাগিদ। লখনউ শেষ ম্যাচে হেরেছে আরসিবির বিরুদ্ধে, আর ধোনিরা শেষ ম্যাচে হেরেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তবে টানা দুই ম্যাচে হারের পর আজ অ্যাওয়ে ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ধোনিরা।

ঘরের মাঠে ধোনিদের মোকাবিলা করতে লখনউকে সবচেয়ে বেশি চিন্তায় রেখেছেন অধিনায়ক লোকেশ রাহুল। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন রাহুল। সেই ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ঠিকমতো নাড়াচড়া করতে পারছিলেন না। তাই রাহুলের চোট নিয়ে সংশয় দানা বেঁধেছে।

রাহুল আজ না খেললে কুইন্টন ডি’ককের একাদশে সুযোগ পেতে পারেন। বোলিংয়ে নবীন উল হককে বসিয়ে আবেশ খানকে খেলানো হতে পারে।

You might also like!