Game

2 years ago

Ranji Trophy : রনজিতে বাংলা মুখোমুখি উত্তর প্রদেশের, প্রথম জয়ের খোঁজে বাংলা

Ranji Trophy  (File Picture)
Ranji Trophy (File Picture)

 

কলকাতা, ১২ জানুয়ারি: আজ শুক্রবার রঞ্জি ট্রফিতে বাংলা মুখোমুখি হচ্ছে উত্তরপ্রদেশের। প্রথম ম্যাচে বাংলা অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করেছিল। তাই এই ম্যাচ থেকে প্রথম জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর বাংলা। গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ হবে। গ্রিন পার্কের উইকেট সবুজ। কিছু ঘাস ছাঁটা হলেও তা বোলারদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

অন্ধ্রর বিরুদ্ধে ওপেনার সৌরভ পাল অভিষেক ম্যাচে সেঞ্চুরি করতে পারেন নি মাত্র চার রানের জন্য। উত্তর প্রদেশের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে রান আশা করছেন সবাই। তাছাড়া সুদীপ ঘরামি,অনুষ্টুপ মজুমদারের উপরে নির্ভর করছে বাংলার মিডল অর্ডার। প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়া অনুষ্টুপের দিকেও তাকিয়ে বাংলা। তাছাড়া অধিনায়ক মনোজ তিওয়ারির অভিজ্ঞতা এবং দক্ষতা বাংলার বড় সম্পদ।আর বোলিং বিভাগে আকাশদীপের অভাব অনুভব করছে বাংলা। তাঁর জায়গায় আজ সূরজ সিন্ধু জয়সওয়ালের উত্তর প্রদেশের বিরুদ্ধে অভিষেক হতে পারে।

অন্যদিকে, বাংলার প্রতিপক্ষ উত্তর প্রদেশও কেরলের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করেছে। আজ বাংলার বিপক্ষে খেলবেন ভুবনেশ্বর কুমার। যিনি প্রায় বছর ছয়েক পরে ফিরছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ভুবির প্রত্যাবর্তন বাংলার কাছে মাথাব্যথার কারণ হতে পারে। উত্তর প্রদেশ অবশ্য পাচ্ছে না রিঙ্কু সিং, কুলদীপ যাদবের মত ক্রিকেটারকে।ভারতীয় দলে খেলছে তারা। আজ উত্তর প্রদেশ নির্ভর করছে অভিজ্ঞ ব্যাটার নীতীশ রানা, ধ্রুব জুরেলের উপরে।

You might also like!