
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতা ভুলে নতুন ভাবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য তৈরী ভারতীয় ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দলে বদলের কথা বলেছিলেন রোহিত। সেই বদল দেখা গেল আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলে।
মূলত রোহিত শর্মা, বিরাট কোহলিদের রেখে দল ঘোষ না করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বার বার টেস্টে ব্যর্থ হওয়া পুজারাকে বাদ দিয়েছে দল। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। নেওয়া হয়েছে রঞ্জিতে ভাল খেলা রুতুরাজ গায়কোয়াড়কে। বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। শামি, উমেশকে বসিয়ে দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনি এবং মুকেশ কুমারকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মহম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকট এই দলেও রয়েছেন।
