
মিউনিখ, ২৩ এপ্রিল : বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। সেমি-ফাইনালে বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। পাঁচ মরসুম পর প্রতিযোগিতাটির ফাইনালে উঠল বায়ার্ন। ম্যাচের গোল দুটি করেছেন হ্যারি কেইন। চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই ইংলিশ তারকা কেইনের গোল হল ৫২টি। অন্য গোলটি করেন লুইস দিয়াস। ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বায়ার্ন। গোলের জন্য তারা ২০ শট নিয়ে ১১টি শট লক্ষ্যে রাখতে পারে।আর বেশিরভাগ সময় রক্ষণ সামলানোয় ব্যস্ত ছিল লেভারকুজেন। তারা চারটি শট নিয়ে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে।
