Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Commonwealth Youth Games:কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম ভরসা বাপি হাঁসদা

Bapi Hansda is one of the hopes of Indian athletics at the Commonwealth Youth Games
Bapi Hansda is one of the hopes of Indian athletics at the Commonwealth Youth Games

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবারের কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্স দলের অন্যতম ভরসা বাপি হাঁসদা। কয়েক মাস আগেই এশিয়ান অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাপি। ৪০০ মিটার হার্ডলসে রুপো পান এই অ্যাথলিট। এবার কমনওয়েলথ ইয়ুথ গেমসেও সাফল্যের জন্য তাঁর উপর নির্ভর করছে ভারত। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, 'ত্রিনবাগো ২০২৩ কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতের অ্যাথলেটিক্স দলের ৮ জন সদস্য যোগ দিচ্ছে।' বাপি ছাড়াও ভারতীয় অ্যাথলেটিক্স দলে আছেন অভয় সিং, নবপ্রীত সিং, অর্জুন, আশা কিরণ বার্লা, শিরিন আহলুওয়ালিয়া ও অনুপ্রিয়া শশী। ভারতের একমাত্র জ্যাভলিন থ্রোয়ার হিসেবে এই গেমসে যোগ দিচ্ছেন দিল্লির কিশোর অর্জুন। ২০০ মিটার দৌড়ে যোগ দিচ্ছেন অভয়। ৪০০ মিটার দৌড়ে পদক জয়ের লক্ষ্যে নবপ্রীত। ৪০০ মিটার হার্ডলসে লড়াই করবেন বাপি। ৮০০ মিটার দৌড়ে পদক জয়ের লক্ষ্যে আশা। রিলেতে থাকছেন শিরিন। শট পাটে পদকের আশায় অনুপ্রিয়া।

২০২১ সালের ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল কমনওয়েলথ ইয়ুথ গেমস। কিন্তু করোনাভাইরাস অতিমারীর জন্য গেমস স্থগিত হয়ে যায়। এরপর টোকিও অলিম্পিক্স ও বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য কমনওয়েলথ ইয়ুথ গেমস আয়োজন করা সম্ভব হয়নি। সেই কারণে এবার হচ্ছে এই গেমস। ২০১৭ সালের কমনওয়েলথ ইয়ুথ গেমসে একটিও পদক জিততে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। তার আগে ২০১৫ সালে ২টি সোনা, ১টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। সেবার ভালো পারফরম্যান্স দেখান হাই জাম্পার তেজস্বিন শঙ্কর। এবার অ্যাথলেটিক্সে পদকের জন্য বাপি ও অভয়ের দিকে তাকিয়ে ভারত। 

এবারের কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের যাওয়ার অনুমতি দিলেও, খরচ দিতে রাজি হয়নি ক্রীড়ামন্ত্রক। ফলে খরচ বহন করতে হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। এ বছরের এপ্রিলে কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মতি জানায় ক্রীড়ামন্ত্রক। সেই সময় জানানো হয়েছিল, ৩৩ জন অ্যাথলিটকে ত্রিনিদাদ ও টোব্যাগোয় পাঠানোর খরচ বহন করবে ক্রীড়ামন্ত্রক। জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে যে আর্থিক সাহায্য করা হয়, সেই খাতেই কমনওয়েলথ ইয়ুথ গেমসে দল পাঠানোর খরচ দেওয়া হবে। এরপর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয়, ২৪ জন অ্যাথলিট ও ১১ জন কর্তাকে পাঠানো হবে। কিন্তু ২৮ জুলাই ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও তথা যুগ্মসচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, কমনওয়েলথ ইয়ুথ গেমসে দল পাঠানোর ক্ষেত্রে আপত্তি না থাকলেও, আর্থিক সহায়তা করা হবে না।


You might also like!