Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India-Bangladesh: লাঞ্চের পরেই আউট সাকিব, তিন উইকেট হারিয়ে বেকায়দায় বাংলাদেশ

Bangladesh in trouble in 2nd test
Bangladesh in trouble in 2nd test

 

ঢাকা, ২২ ডিসেম্বর : ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চের শেষে দুই উইকেট হারিয়ে ৮২ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু খেলা শুরু হতেই আউট সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক । তাতে অবশ্য ভারতের খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়। কারণ মীরপুরের পিচে ঘাস ছিল যথেষ্টই। সকালের স্যাঁতস্যাঁতে কন্ডিশন কাজে লাগাতে পারতেন ভারতের পেসাররা। কিন্তু প্রথম ঘণ্টায় কোনও উইকেট পড়েনি।

উমেশ যাদব ব্যাটারদের বারবার বিব্রত করলেও উইকেট পড়েনি। বরং পরিবর্ত হিসেবে আসা জয়দেব উনাদকাট বাংলাদেশকে প্রথম ধাক্কাটা দেন। জাকির হাসানকে স্লিপে ক্যাচ তুলতে বাধ্য করেন তিনি। ক্যাচ ফেলেননি অধিনায়ক কে এল রাহুল। ৩৪ বলে ১৫ রান করে ফিরে যান জাকির। দ্বিতীয় ধাক্কা দেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লু করেন তিনি। নাজমুলের সংগ্রহ ২৪।

তারপর খেলা ধরেছিলেন সাকিব আল হাসান এবং মোমিনুল হক। লাঞ্চের খেলা শুরু হওয়ার পর ঠিক প্রথম বলেই সাকিবকে তোলেন উমেশ যাদব। কভার ড্রাইভ করতে গিয়ে পুজারার হাতে ক্যাচ তুলে দেন সাকিব। তিন উইকেট পড়ে গিয়ে খানিকটা বেকায়দায় বাংলাদেশ। ইনিংস গড়ার দায়িত্ব এখন মুশফিকুর রহিম এবং মোমিনুল হকের। ভালো ব্যাটার বলতে আছেন লিটন দাস এবং নুরুল হাসান।

প্রসঙ্গত, গতকাল চোট পেলেও আজ মাঠে নামতে পেরেছেন ভারত অধিনায়ক কে এল রাহুল। ফলে বাংলার ওপেনার অভিমনু ঈশ্বরনের অভিষেক করা হল না।


You might also like!