Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

শেষ ওভারের থ্রিলারে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয় বাংলাদেশের

T20WorldCup2022
T20WorldCup2022

 

বিসব্রেন, ৩০ অক্টোবর  : টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার দৌড়েও টিকে রইল ব়য়্যাল বেঙ্গল টাইগাররা। রবিবার ব্রিসবেনে গাব্বার ফ্রেশ উইকেটে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে বেঙ্গল টাইগাররা ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। বাংলাদেশের হয়ে ওপেনার নাজমুল হোসেন সান্টো ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন।

জবাব ১৫১ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মিডিয়াম পেসার তাস্কিন আহমেদের সামনে অসহায় আত্মসমর্পণ করে জিম্বাবোয়ে টপ অর্ডার। পাওয়ার প্লে-তে জিম্বাবোয়ে ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। বাংলাদেশের হয়ে সফল বোলার তাস্কিন আহমেদ ১৯ বলে ৩ উইকেট নিয়েছেন। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ৷ জিম্বাবোয়ের সিন উইলিয়ামস ৪২ বলে ৬৪ রানের ইনিংস খেলেন।

You might also like!