Game

2 years ago

Mahun Bagan : হার নিয়ে কোনও অজুহাত দিতে নারাজ বাগান কোচ ফেরান্দো!

Juan Fernando (File Picture)
Juan Fernando (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইএসএলের চলতি মরসুমে এই প্রথম কোনও ম্যাচ হারল সবুজ-মেরুন। আইএসএলে এখনও অবধি কখনও মুম্বই সিটি এফসিকে  হারাতে পারেনি মোহনবাগান। বুধবারও একই ঘটনা ঘটেছে। সঙ্গে বাগান কোচ হুয়ান ফেরান্দোর মাথাব্যথা বাড়িয়েছে প্লেয়ারদের লাল কার্ড পাওয়া।

অবশ্য বাগান কোচের কথায়, ‘চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী আমি নই।’ মুম্বই সিটির কাছে ২-১ ব্যবধানে হেরে কী বলছেন হুয়ান ফেরান্দো? 

আর দিনদু’য়েক পরে আইএসএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে নামবে মোহনবাগান। সেই ম্যাচে দলেক তিনজন ফুটবলারকে পাবে না মোহনবাগান। আশিস রাই, ভিক্টর ইউস্তে ও লিস্টন কোলাসো মুম্বই ম্যাচে লাল কার্ড দেখেন। ফলে আগামী ম্যাচে মোহনবাগান তাদের রক্ষণের দুই নির্ভরযোগ্য প্লেয়ারকে পাবে না। অবশ্য বাগান কোচের মুখে তা নিয়ে কোনও দুশ্চিন্তার কথা শোনা গেল না। মুম্বইয়ের বিরুদ্ধে হারার পর ফেরান্দো বললেন, ‘ফুটবলে এমনটা হয়। তবে তার সমাধানও বের করতে হয়। যারা হাতে রয়েছে, তাদের নিয়েই দল নামাতে হবে। আমি চোট, কার্ড সমস্যা নিয়ে কান্নাকাটি করার পক্ষপাতী মোটেও নই। এখন আমার কাজ পরের ম্যাচের জন্য দলকে তৈরি করা। আমি জানি শনিবারের ম্যাচের জন্য আমারা কাদের পেতে পারি। ওই অনুযায়ী পরিকল্পনা তৈরি করে ঘরের মাঠে আমরা খেলতে নামব।’

You might also like!