Game

2 years ago

Pakistan Cricket Board:হারতে হারতে দুর্বিষহ অবস্থা পাকিস্তানের, নতুন ম্যানেজার আসার গুঞ্জন শুরু

Pakistan Cricket Board
Pakistan Cricket Board

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর : পাকিস্তান ক্রিকেট দলের করুন অবস্থা। টানা চার ম্যাচ হেরে কার্যত ছুটি পাকিস্তানের। বাকি ম্যাচগুলো এখন নিয়ম রক্ষার। এমনকি বাবর আজমের অধিনায়কত্ব চলে যাওয়ার অপেক্ষায়। দলের পারফরম্যান্স, প্লেয়ারদের ফিটনেস সব কিছু প্রশ্নের মুখে। এ নিয়ে বিশেষজ্ঞরাও সমালোচনা শুরু করে দিয়েছেন। দেশে উত্তপ্ত পরিস্থিতি। আর এর জের গিয়ে পড়ল মিডিয়া ম্যানেজারের ওপর। দলের মিডিয়া ম্যানেজারকে ইফতিকার নাগিকে দেশে ফেরানো হচ্ছে।

শোনা যাচ্ছে, দলের মিডিয়া ম্যানেজার ইফতিকার নাগিকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে লাহোরে বোর্ড-এর সদর দফতরে ডাকা হয়েছে। জানা যাচ্ছে, নাগির বদলে ভারতে আসছেন উমর ফারুক কালসন। তিনি বিশ্বকাপ চলাকালীন দলের দায়িত্ব সামলাবেন।

You might also like!