Game

2 years ago

Australian Open 2024 : আজ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম,অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে

Australian Open 2024 (File Picture)
Australian Open 2024 (File Picture)

 

মেলবোর্ন, ১৪ জানুয়ারি : আজ রবিবার (১৪ জানুয়ারি)। মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম, অস্ট্রেলিয়ান ওপেন। রড লেভার অ্যারেনায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ১১২তম আসর। লড়াই শেষ হবে ২৮ জানুয়ারি। সোমবারের পরিবর্তে এবারই প্রথম খেলা হচ্ছে রবিবারে।

ইনজুরির কারণে এবার স্প্যানিশ রাফায়েল নাদালের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেনে। তার অনুপস্থিতিতে ফেভারিটের তকমা থাকছে নোভাক জোকোভিচের। তিনিই শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ান ওপেনের।আজই কোর্টে নামছেন জোকোভিচ, প্রতিপক্ষ দিনো প্রিজমিচ। অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ ছাড়াও আলোচনায় থাকবেন কার্লোস আলকারাজ, দানিল মেদভেদেভ ও ইয়ানিক সিনারা।

মহিলাদের এককে আলোচনার শীর্ষে থাকছেন ইগা সুয়াটেক। তবে আলোচনায় থাকছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা, কোকো গফ,এলিনা রাইবাকিনা ও এমা রাদুকানু। দীর্ঘদিন রাদু কানু ইনজুরিতে থাকার পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে কোর্টে ফিরছেন।আর চার গ্র্যান্ড স্লাম ঝুলিতে থাকা জাপানিজ নাওমি ওসাকাও এবারের অস্ট্রেলিয়ান ওপেনের অন্যতম ফেভারিট।

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে বেড়েছে টুর্নামেন্টের প্রাইজমানি। গত বছরের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে প্রাইজ মানি। এবার অংকটা বেড়েছে ৮৬.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

You might also like!