Game

2 years ago

Ashwin and jadeja in ICC ranking:আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন-জাডেজা, ব্যাটারদের তালিকাও দেখে নেওয়া যাক

Ashwin-Jadeja retained the top spot in ICC ranking, let's take a look at the list of batsmen.
Ashwin-Jadeja retained the top spot in ICC ranking, let's take a look at the list of batsmen.

 

দুবাই, ৫ জুলাই : বুধবার প্রকাশিত হল আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে আইসিসি প্রকাশিত অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন রবীন্দ্র জাডেজা।

ব্যাটারদের তালিকায়

কিউয়ি নেতা উইলিয়ামসন প্রায় ৩ মাস মাঠের বাইরে থেকেও এবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন।

৮৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন। ৪ ধাপ উপরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। অ্যাসেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করার সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হয়েছে। ৮৮২ পয়েন্ট নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন তালিকার ২ নম্বরে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় তিন থেকে ৫ নম্বরে রয়েছেন মার্নাস লাবুসেন, ট্রাভিস হেড ও জো রুট। ৪ ধাপ নেমে ৫ নম্বরে পৌঁছে গিয়েছেন রুট। এই তালিকায় পাক অধিনায়ক বাবর আজমেরও অবনতি হয়েছে। ১ ধাপ নেমে তিনি ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন।

আইসিসি বোলারদের ক্রমতালিকায় ৮৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় উন্নতি হয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সের। ২ ধাপ এগিয়ে তিনি পৌঁছে গেছেন ২ নম্বরে। তিন নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। ২ ধাপ নেমে চারে নম্বরে পৌঁছে গিয়েছেন জিমি অ্যান্ডারসন।

আর ৪৩৪ পয়েন্ট নিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাডেজা। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের অশ্বিন ও বাংলাদেশের সাকিব আল হাসান। এক ধাপ উপরে উঠে ৪ নম্বরে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তাঁর অর্জিত পয়েন্ট ৩২৬। এই তালিকায় উন্নতি হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটেরও। তিনি এখন ২৭২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছেন।


You might also like!