Game

2 years ago

Ashwin broke numerous records in WI : ডমিনিকায় অসংখ্য রেকর্ড ভাঙলেন অশ্বিন

Ravi Chandran Ashwin (File Picture)
Ravi Chandran Ashwin (File Picture)

 

ডমিনিকা, ১৫ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অশ্বিন বুঝিয়ে দিলেন কেন আইসিসি র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর বোলার। দুটো ইনিংস মিলিয়ে তিনি তুলে নিয়েছেন বারোটি উইকেট। এক টেস্ট ম্যাচেই তিনি ভাঙলেন ৫টি রেকর্ড। কি সেই রেকর্ড?

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনিংসে সর্বাধিক ৫ বার তার বেশি উইকেট :

এই প্রথম টেস্টে অশ্বিন ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ম‍্যালকম মার্শালকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বাধিক ৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন মার্শাল।

টেস্টে সর্বাধিক বার ১২ উইকেট:

এক টেস্টে ১২ উইকেট। সর্বাধিক ৬ বার এই কৃতিত্ব অর্জন করলেন ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। একমাত্র শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলিথরণ ৬ বার এই কৃতিত্ব টেস্টে অর্জন করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও স্পিনারের সেরা বোলিং ফিগার:

ডমিনিকা টেস্টে ১৫৬ রানের বিনিময়ে ১২ উইকেট নিয়েছেন অশ্বিন। কোনও স্পিনারের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্টে সেরা বোলিং ফিগার এটি। তিনি টপকে গেলেন সৈয়দ আজমলের ২০১১ সালে ১১১/১১-র রেকর্ডকে।

সর্বাধিক ১০ উইকেট ভারতের হয়ে:

ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচের পর সর্বাধিক ৮ বার কোনও টেস্টে ১০ উইকেট বা তার বেশি নিলেন অশ্বিন। কুম্বলে একমাত্র ৮ বার ১০ উইকেট নিয়ে তালিকায় অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ভারতের :

এই মুহূর্তে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে মিলে অশ্বিনের উইকেট সংখ্যা ৭০৯। তিনি টপকে গেলেন হরভজন সিংহকে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ৭০৭ উইকেট নিয়েছিলেন। অশ্বিনের আগে রয়েছেন শুধুমাত্র অনিল কুম্বলে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় ক্রিকেটের জাম্বোর ঝুলিতে রয়েছে ৯৫৩ উইকেট।


You might also like!