Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anwar Ali: আইএসএল শুরুর আগেই চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি

Anwar Ali
Anwar Ali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শুরুর মাত্র তিন দিন আগে বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। তাদের তারকা ফুটবলার আনোয়ার আলি চার মাসের জন্য নির্বাসিত হয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আনোয়ারকে এই শাস্তি দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গ করার পরই এই শাস্তি দেওয়া হয় তাঁকে।

সম্প্রতি আনোয়ার আলি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল শিবিরে। মোহনবাগানের সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ থাকলেও, আনোয়ার সবুজ-মেরুন ব্রিগেড ছেড়ে পার্মানেন্ট ট্রান্সফারের সিদ্ধান্ত নেন। প্রথমে দিল্লি এফসি-তে কামব্যাক করার পর তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন।

আনোয়ারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ফুটবল মহলে। ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই তাঁকে চার মাসের জন্য নির্বাসিত করায় ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে তাঁর খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…