
কলকাতা : টেবল টেনিসে বাংলার উজ্জল মুখ অঙ্কুর ভট্টাচার্য রাজ্য স্তর মাতিয়ে এ বার যুব বিশ্বকাপে যাচ্ছেন। স্লোভানিয়ার হবে এবারের যুব বিশ্বকাপ। এই নিয়ে তৃতীয় বার যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে অংকুর।
দেশের স্বপ্নপূরণের গুরুদায়িত্ব এখন অঙ্কুরের কাঁধে। যুব বিশ্বকাপে চাপ নিতে চান না বাংলার এই প্রতিভাবান প্যাডলার। রাজারহাটের ১৭ বছরের অঙ্কুররের লক্ষ্য এখন অলিম্পিকের পদক। তবে এখন তার লক্ষ্য স্লোভানিয়া থেকে সাফল্য নিয়ে ফিরে আসা। বিশ্বের প্রথম সারির শাটলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা তার আছে।এই অভিজ্ঞতাকেই এবার যুব বিশ্বকাপে কাজে লাগাতে চায় অঙ্কুর। এনিয়ে আশাবাদী কোচ সৌরভ চক্রবর্তীও।
