Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Anurag Singh Thakur on Indian Wrestlers : কুস্তিগীরদের সমস্ত দাবি পূরণ হয়েছে, ধর্না শেষ করার আবেদন: অনুরাগ ঠাকুর

The Sports Minister of India Anurag Singh Thakur
The Sports Minister of India Anurag Singh Thakur

 

লখনউ, ৫ মে : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্না তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর খেলো ইন্ডিয়া সম্পর্কিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে শুক্রবার লখনউতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমরা কুস্তিগীরদের ন্যায্য দাবি মেনে নিয়েছি। দিল্লি পুলিশ সুষ্ঠু তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই কুস্তিগীরদের ধর্না শেষ করা উচিত।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, দিল্লি পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। এখন সুপ্রিম কোর্টের রায়ও এসেছে। পুরো বিষয়টিতে আইন তার কাজ করছে। তাই যন্তর মন্তরে কুস্তিগীরদের ধর্না-বিক্ষোভ করা বন্ধ করা উচিত।

অনুরাগ ঠাকুর আরও বলেন, মোদী সরকার সবসময়ই খেলাধুলা ও ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়েছে। ভারত সব ক্ষেত্রেই খেলাধুলায় ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। আমরা ব্যাডমিন্টন থেকে শুরু করে অন্যান্য খেলায় পারফর্ম করেছি। খেলাধুলায় বাজেট বাড়ানো হয়েছে। ৯৬৪ কোটি টাকা বাড়িয়ে ৩৩৯৩ কোটি করা হয়েছে। ১১ জন খেলোয়াড়ের পেছনে খরচ হয়েছে আড়াই থেকে তিন কোটি টাকা।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী বলেন, খেলোয়াড়দের দাবির বিষয়ে আমি বলব যে তাদের দাবি ছিল সুষ্ঠু নির্বাচনের বিষয়ে, তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিটিও গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের দাবি ছিল, দিল্লি পুলিশও তাই করছে। দোষীর বিরুদ্ধে ন্যায্য ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ।

You might also like!