
আজ অর্থাৎ রবিবার নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। আইএসএলে সফল দুই তারকার রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসের বদলি হিসাব মোহনবাগান দলে নিয়েছে দিমিত্রিকে। মাস দেড়েক আগে ভারতে এসেছেন। কিন্তু এখনও কোনও ম্যাচ খেলেননি। সেই দিমিত্রি পেত্রাতোসই আইএসএলে মোহনবাগানের সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন। আইএসএলে তাঁর পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। দিমিত্রি নিজেও উত্তেজিত সবুজ-মেরুন জার্সিতে অভিযান শুরু করা নিয়ে। যদিও তা নিয়ে ভাবনা নেই দিমিত্রির। তাঁর কথায়, “সত্যি বলতে আমি চাপ উপভোগ করি। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি। আমার কাজ গোল করা। দলের জয়ে অবদান রাখা। সেটা করতে চাই।”প্রথম ম্যাচে ভরা গ্যালারির সামনে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন দিমিত্রি। এদিন তিনি বলেন, “সমর্থকরা আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমি আশাবাদী, সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করবে। ম্যাচ জিতে ওদের খুশি করতে চাই।”
