Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Daniil Medvedev:ফরাসি ওপেনের শুরুতেই অঘটন, ১৭২ নম্বরের কাছে হারলেন দানিল মেদভেদেভ

Daniil Medvedev
Daniil Medvedev

 

প্যারিস, ৩১ মে : প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে ছিলেন। এরপর টানা দুই সেট জিতেছেন দানিল মেদভেদেভ। কিন্তু শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না কোয়ালিফায়ার পেরিয়ে আসা চিয়াগো সেইবোচ উইল্দের কাছে। চমক জাগিয়ে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকাকে হারিয়ে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ১৭২ নম্বরে থাকা ব্রাজিলিয়ান তরুণ।

রোলাঁ গাঁরোয় মঙ্গলবার ৪ ঘন্টা ১৫ মিনিটের লড়াইয়ে মেদভেদেভকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ২৩ বছর বয়সী উইল্দ। দারুণ ফর্মে থেকে এই গ্র্যান্ড স্ল্যামে পা রেখেছিলেন মেদভেদেভ। টুর্নামেন্টের আসার আগে জিতেছিলেন রোম ওপেনের শিরোপা। ছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানিও। কিন্তু সেরাটা মেলে ধরতে পারলেন না ২০২১ সালের ইউএস এই ওপেন জয়ী তারকা।


You might also like!