Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

AC Milan 1-0 Napoli:নাপোলিকে থামাতে পারে শুধু মিলানই

AC Milan 1-0 Napoli: Only Milan can stop Napoli
AC Milan 1-0 Napoli: Only Milan can stop Napoli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতালিয়ান সিরি এ-তে নাপোলির শিরোপা প্রায় নিশ্চিত। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে এগিয়ে ১৬ পয়েন্টে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তো ক্লাসের প্রথম বেঞ্চের ছাত্র নয়। এবারই যে প্রথম কোয়ার্টার ফাইনালে!

ইউরোপ-সেরা মঞ্চের অনভিজ্ঞ নাপোলি শেষ আটের প্রথম লেগে আটকে গেছে ইতালিরই আরেক ক্লাব এসি মিলানের কাছে। চ্যাম্পিয়নস লিগের সাতবারের চ্যাম্পিয়নরা আজ নিজেদের মাঠে নাপোলিকে হারিয়েছে ১-০ গোলে। 

চলতি মৌসুমে একমাত্র দল হিসেবে নাপোলিকে দুইবার হারাল মিলান। আর চ্যাম্পিয়নস লিগের নকআউটে প্রথম লেগ জিতলে পরের লেগে খেলার ইতিহাস দলটির শেষ ৯ বারের মধ্যে সাতবার।

এ মাসের শুরুতে লিগে ঘরের মাঠে মিলানের কাছে ৪-০ ব্যবধানে হেরেছিল নাপোলি। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অবশ্য শুরুতে গোল পাওয়ার পথে ছিল নেপলসের দলটিই। প্রথম মিনিটেই কাভিচা কাভারাসখেইলার খুব কাছ নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন রাদে ক্রুনিচ।

চোটের কারণে ভিক্তর ওশিমেন আর জিওভানি সিমিওনেরা না থাকলেও আক্রমণ কম করেনি নাপোলি। প্রথম পনের মিনিটের মধ্যেই অন্তত পাঁচটি শট নেয় দলটি। এর মধ্যে জোরালো দুটি শট হাত দিয়ে ক্রসবারের ওপরের দিকে ঠেলে মিলানকে বাঁচান গোলরক্ষক মাইক মেইগনান।

নাপোলির সুযোগ নষ্ট বা গোলবঞ্চিত হওয়ার ধারার মধ্যেই ৪০ মিনিটে গোল পেয়ে যায় মিলান। নিজেদের অংশ থেকে একাই বল নিয়ে ছুটে যান ব্রাহিম দিয়াজ। বক্সের কাছে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার এক পর্যায়ে পেয়ে যান ইসমাইল বেননাসের। তাঁর জোরালো গতির শটে বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর সিমোন কেয়ার জোরালো হেড ক্রসবারে না লাগলে ব্যবধান দ্বিগুণ হতে পারত।

দ্বিতীয়ার্ধে গোল শোধের বদলে উল্টো ১০ জনের দলে পরিণত হয় নাপোলি। ৭৪ মিনিটে দুই হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক আনগিসাকে।

শেষ পর্যন্ত এক গোলের হার নিয়েই সান সিরো ছাড়তে হয় নাপোলিকে। চলতি মৌসুমে এ নিয়ে পাঁচটি ম্যাচ হারল নাপোলি, যার ৪০ শতাংশই এসি মিলানের কাছে।




You might also like!