Game

3 years ago

Women's IPL 2023: মহিলা আইপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ আদানি-হলদিরামের মতন ৩০টি নামি সংস্থার

Womens IPL
Womens IPL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহিলাদের আইপিএলের দল কেনার জন্য দরপত্র জমা দিল ৩০এর বেশি কোম্পানি। ইতিমধ্যেই সম্প্রচার স্বত্ত্ব বিক্রি হয়েছে রেকর্ড দামে। এবার দল কেনার জন্য দরপত্র জমা দিল আদানি গ্রুপ, হলদিরামের মতো বিখ্যাত সংস্থাও। আরও জানা গিয়েছে, পুরুষদের আইপিএলে যাঁদের দল রয়েছে, সেই সংস্থাগুলিও মহিলাদের দল কিনতে আগ্রহী। তবে উল্লেখযোগ্যভাবে মহিলাদের আইপিএলের সঙ্গে জুড়ছে না বলিউডের নাম। এখনও পর্যন্ত অনেকেই দরপত্র জমা দিলেও তার মধ্যে নেই কোনও বলিউড তারকার নাম। 


প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মোট তিরিশটি সংস্থা মহিলাদের দল কিনতে আগ্রহী। এছাড়াও জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের দুই শরিক জেএসডব্লিউ ও জিএমআর আলাদা ভাবে দল কেনার জন্য আবেদন করেছে । তাছাড়াও দল কেনার দৌড়ে রয়েছে নিলগিরি গ্রুপ, জে কে সিমেন্টের মতো সংস্থা। তবে বিশেষজ্ঞদের অনুমান, ইতিমধ্যেই আইপিএলে যেসমস্ত সংস্থার মালিকানা রয়েছে, তারাই মহিলা আইপিএলের দল কেনার দৌড়ে এগিয়ে রয়েছে। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগে একই ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটদুনিয়া। 


You might also like!