Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

Game

3 years ago

Ben Stokes : আইপিএলে দুটি ম্যাচ খেলে দেশে ফিরছেন ১৬ কোটির বেন স্টোকস

Ben Stokes
Ben Stokes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টাকার অঙ্কে তাঁর দাম ১৬ কোটি ২৫ লক্ষ। এই আইপিএলে খেলছেন ঠিক দুটো ম্যাচ। তারপর থেকেই গোড়ালি চোট নিয়ে মাঠে বাইরে বসে সময় কাটিয়েছেন। এবার তিনি দেশ ফিরছেন। কারণ, অ্যাসেজ খেলতে হবে। তিনি ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। প্লে-অফে ওঠার আগেই তাঁকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। কারণ, ফিটনেস সমস্যা কাটিয়ে অ্যাসেজ খেলার প্রস্তুতি নেবেন স্টোকস।

এই বছর আইপিএলে বেশ ঘটা করেই স্টোকসে নিয়েছিল চেন্নাই। প্রথম দিকে দুটি ম্যাচও খেলেছিলেন। দুটি ম্যাচ মিলিয়ে রান করেছিলেন ১৩। তারপর থেকে গোড়ালি চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন ইংলিশ ক্রিকেটার।

১৬ জুন থেকে শুরু হচ্ছে এই মরশুমের অ্যাসেজ। ঘরের মাঠে খেলতে নামবে ইংল্যান্ড। তার আগে প্রস্তুতি হিসাবে ১ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রয়েছে।

You might also like!