Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: ঘাড় উঁচু করে দেখতে হবে উত্তরবঙ্গের দুর্গা মূর্তি! জানেন কোন মণ্ডপে দেখা মিলবে বড় দুর্গার?

Big Durga in Uttarbongo
Big Durga in Uttarbongo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ৮৫ ফুটের দুর্গা মূর্তি আগেই দেখেছিল দক্ষিনবঙ্গ। এবার সেই দৌড়ে সামিল হল উত্তরবঙ্গ। সবচাইতে বড় প্রতিমা দেখাতে তোড়জোড় চলছে পুজো মণ্ডপে।

আলিপুরদুয়ার শহরের বেলতলা এলাকার স্বামীজী ক্লাবে এবারের থিম বড় প্রতিমা। জানা গিয়েছে, ৭৫ তম বর্ষের পা দিয়েছে তাদের পুজো। ৩৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমা চওড়ায় ৩৪ ফুট।

পুজো উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে এটি সবচাইতে বড় প্রতিমা হতে চলেছে। দেড় মাস আগের থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে বড় পুজোর আয়োজন করে জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসীদের উপহার দেবেন তারা। পাশাপাশি থাকবে আলোকসজ্জাতে বিশেষ চমক।

You might also like!