Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Festival and celebrations

2 years ago

Bizarre Custom: পুজোর পর ভক্তদের মারা হয় লাথি!৪০০ বছরের প্রথা পালনে অবিচল ভক্তকুল

Bizarre Custom  (File Picture)
Bizarre Custom (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় ৪০০ বছর ধরে অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলার পাতিককোন্ডা মণ্ডলের পেড্ডাহুলটি গ্রামে শুরু হয়েছে হুলটি লিঙ্গেশ্বর স্বামীর উৎসব। সেই উৎসব ঘিরে হাজার হাজার ভক্ত সমাগম হয় ওই এলাকায়।এই উৎসবে যোগ দিতে কেবল অন্ধ্র প্রদেশের বিভিন্ন প্রান্ত নয় তামিলনাড়ু, কর্নাটক, তেলঙ্গানা থেকেও ভিড় জমান ভক্তরা। ভক্তদের বিশ্বাস স্বামী লিঙ্গেশ্বরের দর্শন করে বোরলা নিলে পূর্ণ হয় মনের ইচ্ছা।

স্বামী লিঙ্গেশ্বরের আরাধনায় মাততে বিভিন্ন বয়সের লোকেরা এসে ভিড় জমান। কেউ চাকরি পাওয়ার আশায় আসেন। কেউ আবার রোগে জর্জরিত অবস্থা থেকে মুক্তি পেতেও শরণাপন্ন হন লিঙ্গেশ্বরের। তবে পুজো দেওয়ার পর এক অদ্ভুত প্রথা পালিত হয় এই উৎসবে। কিন্তু ভক্তদের বিশ্বাস এই প্রথার মাধ্যমেই ঈশ্বরের আশীর্বাদ সঞ্চালিত হয় তাদের মধ্যে।

হুলটি লিঙ্গেশ্বর স্বামীর কাছে পুজো দেওয়ার পর ভক্তরা শুয়ে পড়েন মন্দিরের সামনে। সেখানে লিঙ্গেশ্বর স্বামীর এক পুরোহিত এক এক করে লাথি মারেন সকলকে। এই প্রথারই স্থানীয় নাম বোরলা। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে আসছে ওই গ্রামে। দিওয়ালির পরই এই উৎসব শুরু হয় অন্ধ্র প্রদেশের গ্রামে। এই উৎসব শেষ হলে ফসল কাটা শুরু হয় বলেও জানিয়েছেন ওই মন্দিরের আক আধিকারিক।  

You might also like!