Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Jawan Movie:কবে আসছে ‘জাওয়ান’, জানালেন শাহরুখ

'Jawan' Movie
'Jawan' Movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেক আগেই নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন ২ জুন মুক্তি পাবে শাহরুখ খানের ‘জাওয়ান’। কিন্তু মুক্তির এক মাস বাকি থাকলেও প্রচারণা শুরু না করায় মুক্তি নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। সেটাই সত্যি হলো, ২ জুন মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, জুন ও আগস্টে মুক্তির সম্ভাব্য কয়েকটা তারিখ। কিন্তু সেই তারিখেও মুক্তি পাচ্ছে না ‘জাওয়ান’।

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শাহরুখ খান জানালেন সিনেমা মুক্তির তারিখ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোশন পোস্টার শেয়ার করে তিনি জানালেন ‘জাওয়ান’ আসছে আগামী ৭ সেপ্টেম্বর।

‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছিলেন শাহরুখ। এরপর বছরের মাঝে ‘জাওয়ান’ এবং বছর শেষ করার কথা ছিল ‘ডাঙ্কি’ দিয়ে। এ নিয়ে খুশিই ছিল শাহরুখ–ভক্তরা। কিন্তু ‘জাওয়ান’–এর মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে তাঁদের মধ্যে সৃষ্টি হয় সংশয়ের। কিন্তু সেই সংশয় এবার কেটে গেল। অপেক্ষা বাড়লেও মুক্তির তারিখ প্রকাশ্য আসায় স্বস্তি পাচ্ছেন তাঁরা।

সম্প্রতি শেষ হয়েছে ‘জাওয়ান’–এর শুটিং। পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজ যথাসময় শেষ না হওয়ায় পিছিয়ে গিয়েছে সিনেমার মুক্তি।

দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্যে দেখা যাবে শাহরুখের ‘পাঠান’–এর নায়িকা দীপিকা পাড়ুকোনকেও। দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি ও অতিথি চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।


You might also like!