Entertainment

1 hour ago

Weekend OTT Releases: উইকেন্ডে ওটিটিতে কী দেখবেন? হাসি, রহস্য আর রোমাঞ্চে জমে উঠুক ছুটির দিন

Weekend OTT Releases
Weekend OTT Releases

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  করোনা অতিমারির পর বিনোদনের ধরনে এসেছে বড় পরিবর্তন। সিনেমা হলের পাশাপাশি এখন দর্শকদের অন্যতম ভরসা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে সপ্তাহান্তে ঘরে বসেই প্রিয় সিনেমা বা ওয়েব সিরিজ দেখে সময় কাটাতে পছন্দ করেন অনেকেই। প্রতিদিন নতুন নতুন কনটেন্ট যোগ হওয়ায় দর্শকদের সামনে এখন রয়েছে অসংখ্য বিকল্প। কেউ পছন্দ করেন টানটান থ্রিলার, কেউ আবার হাসির কমেডি বা আবেগঘন পারিবারিক গল্প। আবার অ্যাকশন, ক্রাইম, রোম্যান্স কিংবা সাসপেন্স—সব ধরনের বিনোদনই এখন হাতের মুঠোয়। এই সপ্তাহান্তেও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে একাধিক নতুন সিনেমা ও ওয়েব সিরিজ।

এনোলা হোম্‌স ৩: মিলি ববি ব্রাউন আবার ফিরছেন গোয়েন্দা এনোলা হোম্‌স-এর ভূমিকায়। এই ছবিতে এনোলা বিয়ের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু হঠাৎ করেই তার ভাই শার্লক হোম্‌স নিখোঁজ হয়ে যায়। এর পর এনোলা জড়িয়ে পড়ে এক বিপজ্জনক রহস্যে। সেখান থেকে সে পৌঁছে যায় এক রোমাঞ্চকর অভিযানে। নেটফ্লিক্সে ১ জুলাই থেকে দেখা যাচ্ছে এই ছবি। গোয়েন্দাপ্রেমী দর্শক এই ছবি দেখতে পারেন সপ্তাহান্তে।

সুপার সুব্বু: এই সিরিজ়ে সন্দীপ কিশন অভিনয় করেছেন সুব্বু নামে এক যুবকের চরিত্রে। সুব্বুর ভাগ্য খুবই খারাপ। তাকে রক্ষণশীল মাকিপুর গ্রামের স্কুলে যৌনশিক্ষা পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। এক দিকে, তাকে নিজের কাজ সফল ভাবে করতে হয়। অন্য দিকে, এড়িয়ে চলতে হয় তার কঠোর বাবার রাগ। কিন্তু ভাগ্যের পরিহাস থাকে ছাড়ে না। এটি নেটফ্লিক্সের প্রথম তেলুগু অরিজিনাল সিরিজ়। ২ জুলাই থেকে দেখা যাবে এই সিরিজ়।

প্রীতম অ্যান্ড পেদ্রো: রাজকুমার হিরানি এই সিরিজ়ের মাধ্যেমে তাঁর ওটিটি সফর শুরু করলেন। কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি এই সিরিজ়। পুলিশ আধিকারিক পেদ্রোর চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি। পেদ্রো খুবই পুরনো ভাবনাচিন্তার মানুষ। প্রযুক্তিতে দক্ষ হ্যাকার প্রীতমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার হিরানির পুত্র বীর হিরানি। পরিস্থিতির চাপে পেদ্রো ও প্রীতম একসঙ্গে কাজ করতে বাধ্য হয়। খুঁজতে থাকে এক ভয়ঙ্কর সাইবার অপরাধীকে, যার ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে। ৩ জুলাই থেকে জিয়োহটস্টারে দেখা যাবে এই সিরিজ়।

মুথাস্‌সি: মলয়ালম লোককাহিনির উপর নির্ভর করে তৈরি এই হরর সিরিজ়। কেরল-কর্নাটক সীমান্তের তুলু গ্রামকে ঘিরে এর গল্প এগোয়। লীলা নামে এক মহিলা ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়ে। স্বামী রাজনের পৈতৃক বাড়িতে আসার পরে তাদের পুত্র শ্রীকুট্টন অদ্ভুত ভাবে বদলে যেতে শুরু করে। পরে লীলা জানতে পারে, তাদের পরিবারে বহু পুরনো এক অভিশাপ রয়েছে। এক প্রাচীন দানবীয় অভিশাপই শ্রীকুট্টনকে গ্রাস করেছে। মলয়ালম সিরিজ় গত কয়েক বছরে প্রশংসা পেয়েছে। এটি ৩ জুলাই থেকে দেখা যাবে জ়ি ফাইভে।

ইসাকাপত্তনম: নব্বইয়ের দশকের বন্দর শহর ইসাকাপত্তনমকে ঘিরে এই ক্রাইম থ্রিলারের গল্প। সেখানে এক ভয়ঙ্কর ব্যক্তি নাইডু নিজের ক্ষমতা ধরে রাখতে যে কোনও সীমা পর্যন্ত যেতে পারেন। তাঁর বিরুদ্ধে একসঙ্গে এগিয়ে আসে তিন জন। তারা কি শেষ পর্যন্ত পারে নাইডুকে কড়া জবাব দিতে? এই দক্ষিণী সিরিজ় ২ জুলাই থেকে আমাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাবে। 

You might also like!