Entertainment

3 years ago

Sushant Singh Rajput death Case: সুশান্ত রহস্যমৃত্যু!তিন বছর পরে হাতে এল ‘গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ’

Sushant Singh Rajput (File Picture)
Sushant Singh Rajput (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। অভিনেতা কি আত্মহত্যা করেছেন? না তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? অভিনেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তাঁর পরিবার। শুরু হয় তদন্ত। তার পর কেটে গিয়েছে তিন বছর। 

সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানান, সুশান্তের মৃত্যুর ঘটনায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।তিনি সাক্ষাতকারে জানান ‘‘প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, সেটা পুরোটাই কানাঘুষো ছিল। তবে এখন বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সমেত এগিয়ে এসেছেন। তার ভিত্তিতে আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিশের কাছে সেই সব তথ্যপ্রমাণ জমা দেন।’’তিনি আরো বলেন-‘‘আমরা এখন হাতে আসা প্রমাণ যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত পুরোদমে চলছে। তা শেষ হওয়ার আগে কোনও কিছু বলে দেওয়া উচিত হবে না।’’

সুশান্তের অকালপ্রয়াণের পরে তাঁর রহস্যমৃত্যুর তদন্ত নিয়ে কম জলঘোলা হয়নি। তদন্ত এগোতে থাকলে অভিনেতার রহস্যমৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগসাজশ সন্দেহে গ্রেফতার করা হয় তাঁর তৎকালীন প্রেমিকা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকেও,এর পাশাপাশি বলিউডে দলবাজি ও স্বজনপোষণ নিয়েও প্রতিবাদ হয়। 

You might also like!