Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Entertainment

1 month ago

‘সমকামী প্রেম’ নিয়ে জল্পনা তুঙ্গে! কৃতি-রশ্মিকা প্রসঙ্গে স্পষ্ট জবাব অভিনেত্রীর

কৃতি-রশ্মিকা
কৃতি-রশ্মিকা

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক  : Cocktail 2-এর প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি এই ছবির টিজার দেখে সমকামী সম্পর্কের ইঙ্গিত রয়েছে কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে Kriti Sanon-এর চরিত্রের মুখে মজার ছলে ‘থ্রিসাম’-এর উল্লেখ ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা আরও বেড়েছে।শাহিদ কাপুর ও কৃতির পাশাপাশি গল্পে রয়েছেন রশ্মিকা মন্দানাও। এই সিনেমায় শাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও মনে করা হয়। তিন জনের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সেখানেই বেশ কিছু আবেগঘন দৃশ্যও দেখা গিয়েছে।

শুধু বিভিন্ন দৃশ্যের জন্য নয়, এই সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়েও হয়েছে বিস্তর চর্চা। বিশেষ করে শাহিদ কাপুরের পারিশ্রমিক নিয়েও তুঙ্গে চর্চা। প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন তিনি। এক তরুণীর চরিত্রে দেখা গিয়েছে কৃতিকে। সূত্রের খবর, এই ছবির জন্য ১৫ কোটি টাকা করেই পারিশ্রমিক পেয়েছেন কৃতি ও রশ্মিকা।তবে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তা হলো সমকামী যুগল হিসেবে দেখা যাবে কৃতি ও রশ্মিকাকে। তবে বিষয়টাকে ‘সমকামী’ বলতে নারাজ কৃতি। দুটো ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব হলে যদি এমনটা মনে করা না হয়, তাহলে দুটো মেয়ের ক্ষেত্রে কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

You might also like!